1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের বাটি ও চামচ, চলছে ৫১ বস্তা টাকা গণনা দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব, সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন জয়পুরহাট ক্ষেতলালে ধানক্ষেতে নিখোঁজ নূর মোহাম্মদ রাব্বির মরা দেহ উদ্ধার: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের বাঘারপাড়ায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টি, বিপাকে কৃষকেরা আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল

ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আলোচিত সেই মিথ্যা মামলায় তিন আইনজীবীর নেতৃত্বে কয়েকজন আইনজীবীর আইনি লড়াইয়ে জামিন পেয়েছেন কারাগারে থাকা দুই সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপু।

‎বৃহস্পতিবার(১৯ নভেম্বর) টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদ সহ আরও কয়েকজন আইনজীবী।
‎
‎শুনানি শেষে বিজ্ঞ আদালত ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। পরদিন শুক্রবার সকালে জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।
‎
‎জামিনে মুক্তি পাওয়া দুই সাংবাদিক হলেন চ্যানেল এস টেলিভিশনের ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডিজিটাল বিভাগের সংবাদদাতা আরিফুজ্জামান তপু।
‎
‎জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন নামের এক ব্যক্তি ভূঞাপুর থানায় সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপুসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভূঞাপুর থানার মামলা নম্বর ০৯ এবং জিআর মামলা নম্বর ১৩৫/২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩৬৫, ৩৮৪, ৩৮৬, ৩৮৯ ও ৩৪ ধারায় রুজু করা হয়।
‎
‎মামলা দায়েরের পর দুই সাংবাদিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
‎
‎সাংবাদিকদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডের (অনলাইনে পর্নোগ্রাফির মাধ্যমে অবৈধ ডলার আয়) বিষয়ে তাঁরা তথ্য পান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহজনক ছবি ও তথ্য দেখতে পান তাঁরা। এসব বিষয় অনুসন্ধান এবং ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ওই দুই সাংবাদিক।
‎
‎তবে মামলার অভিযোগ ও সাংবাদিকদের পাল্টা দাবির বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে।
‎
‎গত বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদ সহ আরও কয়েকজন আইনজীবী। বিকেলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন। পরদিন শুক্রবার সকালে আদালতের এ জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারামুক্ত হন।
‎
‎কারামুক্তির পর বর্তমানে দুই সাংবাদিক নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁরা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট