1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন মাগুরায় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের বাটি ও চামচ, চলছে ৫১ বস্তা টাকা গণনা দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব, সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন জয়পুরহাট ক্ষেতলালে ধানক্ষেতে নিখোঁজ নূর মোহাম্মদ রাব্বির মরা দেহ উদ্ধার: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের বাঘারপাড়ায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টি, বিপাকে কৃষকেরা আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি

মাগুরায় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মাগুরা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খাঁন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কার্যালয়ের ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে নিজস্ব অর্থায়নে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল গফফার বিশ্বাস।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন মোঃ ফরিদ হাসান খাঁন, সিনিয়র সহ-সভাপতি, চেম্বার অব কমার্স, মাগুরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট