1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরে ৩ বছরের শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ! ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার.রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আটক, ঝিনাইদহে জামায়াতের ৬ উপজেলা ও পৌরসভায় নতুন আমীর নির্বাচিত ও শপথ গ্রহণ সম্পন্ন. কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর বাবার মানবতার আদর্শ বুকে ধারণ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ মণিরামপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক. বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের  দোহাকুলাকে ৫-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে জামদিয়া একাদশ

শরীয়তপুরে ৩ বছরের শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মো: নুরুল করিম, শরীয়তপুর প্রতিনিধি ( ২৫ নভেম্বর ২০২৬ – বুধবার)

শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গী বড় ব্রিজের সামনে তিন বছর বয়সী শিশু তোহাকে কোলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাশেদ গাজী নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে এ ঘটনা ঘটে এবং এ সময় অভিযুক্তের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন তাঁর অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আসেন। বিকেলে স্ত্রীর জন্য ওষুধ কিনতে তিনি হাসপাতাল থেকে নিচে নেমে সামনের একটি চায়ের দোকানে যান এবং তাঁর পেছন পেছন তিন বছরের মেয়ে তোহাও নিচে নেমে আসে। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, চায়ের দোকানের পাশে অবস্থানকালে অভিযুক্ত যুবক আরেকজনের সঙ্গে কথা বলে দৌড়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেয় এবং জানতে চাইলে শিশুটিকে নিজের মেয়ে বলে দাবি করে হাঁটা শুরু করে। এ সময় ১৫ বছর বয়সী বড় বোন বিষয়টি টের পেয়ে চিৎকার ও ডাক দিলে বাবা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন এবং স্থানীয়দের সহায়তায় যুবককে ধরে ফেলেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাশেদ গাজীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাঁরা ও বড় বোন না থাকলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত চক্রটিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট