1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের  দোহাকুলাকে ৫-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে জামদিয়া একাদশ ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের পরে নবজাতকের মৃত্যুর ঘটনায় একজন আটক.. নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও, সরকারি ঘরের আশ্বাস বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার।

বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের  দোহাকুলাকে ৫-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে জামদিয়া একাদশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় মরহুম আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে দোহাকুলা একাদশকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে জামদিয়া একাদশ।

উত্তেজনাপূর্ণ এ খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে জামদিয়া একাদশ।

সেমিফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের সভাপতি, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. লিটন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার তদন্ত ওসি সুব্রত, এসআই মো. পলাশ হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ মণ্ডল, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা সাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান, বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক মেম্বার হামিদ গাজী এবং চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশিকুল ইসলাম টুটুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব শিমুল মৃধা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ ও উজ্জ্বল হোসেন নীরব। বাসুয়াড়ী ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য সচিব মতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাছেদ আলী ও যুগ্ম আহ্বায়ক বিকু হোসেন।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি তহিদুর রহমান, বাসুয়াড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তাহের হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন এবং ছাত্রদল নেতা হাবিবুর রহমান তানজিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী জামদিয়া একাদশের খেলোয়াড়দের অভিনন্দন জানান। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জামদিয়া একাদশের এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল পর্বে ওঠার লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট