শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাঘারপাড়ায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য র‍্যালি জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে চিত্রা মডেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাঘারপাড়ায় আলোচনা সভা বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধার আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার যশোরে শার্শায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান: সংসদে শ্রদ্ধা বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে চিত্রা মডেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের চিত্রা মডেল কলেজে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের অবদান স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা মডেল কলেজের সভাপতি জনাব মো. শামীম আখতার। তিনি তাঁর বক্তব্যে জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব কহিনুর আলম এবং অভিভাবক সদস্য জনাব মো. বদিউজ্জামাল খান

এ সময় কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, হারান কুমার পাল, মোহাম্মাদ রুস্তম আলী, আনোয়ারা পারভীন, ইখলাসুর রহমান, আতাউর রহমান, আনিছুর রহমান, মমনিরুজ্জামান খালেক, রোকনুজ্জামান, হাসান কবির, তানিয়া সুলতানা, অজয় রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উম্মে সালমা রুপা।বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতি ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews