শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু। যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় শুক্রবার এনসিপির পথসভা, উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন বিশ্বকাপের ফাইনাল ঘিরে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে ব্যাপক উদ্দীপনা বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত

বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার ও শিক্ষক মাসুদ আলম টিপু

মাসুদ আলম টিপু বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা। কিশোর বয়স থেকেই তিনি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ প্রায় এক দশক যশোর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে সুনামের সঙ্গে খেলেছেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাজশাহী প্রথম বিভাগ ফুটবল লিগেও অংশ নিয়ে নিজের ফুটবল নৈপুণ্যের স্বাক্ষর রাখেন।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রদলের সম্মুখসারির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘদিন বাঘারপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি বর্তমানে ছাতিয়ানতলা ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি এলাকায় সুপরিচিত।

বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে তার মনোনয়নের খবরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উপজেলার ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনায় নতুন গতি আসবে।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন, মাঠের খেলোয়াড় থেকে সংগঠক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাসুদ আলম টিপু বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews