1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতের লাইন টানতে কাটা হয়েছে শতাধিক গাছ

‘ভোট দিতে যাচ্ছি, ঈদের মতো লাগছে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঢাকা থেকে গ্রামে ভোট দিতে যাওয়ার পথে যেন ঈদের আমেজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা ছুটি পেয়ে উৎসবের আনন্দে গ্রামে ছুটছেন হাজারো মানুষ।

ময়মনসিংহের বাসিন্দা বশিরউদ্দিন ঢাকার একটি পোশাক কারখানায় প্রায় এক যুগ ধরে কাজ করছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। বশিরউদ্দিন বলেন,
“নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পেয়েছি। ঈদের সময় যেমন গ্রামে যাই, এবারও তেমনই আনন্দ লাগছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বশিরউদ্দিন জানান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে গিয়ে হতাশ হয়েছেন। তিনি বলেন,
“কেন্দ্রে গিয়ে দেখেছি, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তখন প্রতিবাদ করার সাহস পাইনি। তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বদলেছে। মানুষ এবার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আশা করছি, এবার ভোটের পরিবেশ ভালো থাকবে।”

তার মতো আরও অনেক ভোটার ঢাকার কর্মস্থল ছেড়ে গ্রামে যাচ্ছেন। দল বেঁধে যাত্রা করা এসব মানুষের মুখে একটাই কথা—দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন ঘিরে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

মহাখালীতে বাড়তি চাপ, তবে টিকিট মিলছে

মহাখালী বাস টার্মিনাল সূত্র জানায়, এখান থেকে প্রতিদিন বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় পাঁচ শতাধিক বাস চলাচল করে। সিলেটগামী বাসও রয়েছে।

সরেজমিনে দেখা যায়, তিন শতাধিক দূরপাল্লার বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যাত্রীদের অনেকেই পরিবারসহ গ্রামে যাচ্ছেন।

শেরপুরগামী বিলাশ পরিবহনের যাত্রী মোস্তাক আহমেদ বলেন,
“পছন্দের দলকে ভোট দিতে যাচ্ছি। ঈদের মতো আনন্দ লাগছে।”

ইউনাইটেড পরিবহনের বিক্রয় কর্মী হাসান মিয়া জানান, সিরিয়াল অনুযায়ী টিকিট বিক্রি হচ্ছে এবং যাত্রীদের বড় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।

পুলিশের রিকুইজিশনে কিছুটা সংকট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জোবায়ের মাসুদ জানান, নির্বাচনি ছুটির কারণে ঢাকার সব বাস টার্মিনালেই যাত্রী চাপ বেড়েছে। তিনি বলেন,
“নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় আড়াই হাজার বাস পুলিশ রিকুইজিশন করেছে। এতে কিছুটা সংকট রয়েছে, তবে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মালিক-শ্রমিকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”

নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি চাকরিজীবীরা চার দিনের ছুটি পেয়েছেন। বেসরকারি খাতেও বেশিরভাগ প্রতিষ্ঠানে তিন দিনের ছুটি থাকায় ভোটমুখী মানুষের এই যাত্রা আরও বেড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট