1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত।

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি : স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকলাস হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, বাঘারপাড়া পৌর যুবদলের সদস্য সচিব বাবুল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট