1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপসহকারি কৃষি কর্মকর্তার অসহযোগিতা! বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম বিঘ্নিত র্স্মাট প্রকল্পের আওতায় গতকাল বাঘারপাড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সংগ্রাম থেকে স্বাবলম্বী: আদর্শ উদ্যোক্তা সাব্বির হোসেনের সাফল্যের গল্প রাতের আঁধারে অবৈধভাবে ডিজেল সরবরাহ : তাহেরসন্স ফিলিং স্টেশনকে জরিমানা বাঘারপাড়ায় মোবাইল কোর্ট: অবৈধভাবে জারিকানে পেট্রল-অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা বাঘারপাড়ায় জমি দখলের অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা যশোরে জমি দখল ও হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শহীদ পরিবার অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় ১৪ লাখ টাকার নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’ সিরাপ উদ্ধার শতবর্ষী মায়ের বিদায়: বাঘারপাড়ায় বিএনপি নেতার শোক, পরিবারের পাশে নার্গিস বেগম

ভালোবাসা দিবসেই প্রেমের ট্র্যাজেডি, প্রেমিকার বাড়িতে গায়ে পেট্রোল ঢেলে আগুন যুবকের

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তর (ছদ্মনাম) নামের এক যুবক। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া হাড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাদী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিলের মেয়ের সঙ্গে কুষ্টিয়া জেলার এক যুবক অন্তরের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। দীর্ঘদিন ধরে যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি পারিবারিকভাবে এ সম্পর্ক নিয়ে টানাপোড়েন ও বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রেমিকার খোঁজে অন্তর ধোপাদী গ্রামে আসেন। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের সামনেই অপমানিত ও ক্ষুব্ধ হয়ে অন্তর নিজের সঙ্গে আনা পেট্রোল শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই তিনি দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে পাশের একটি পুকুরে ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রেমঘটিত বিরোধ, পারিবারিক চাপ কিংবা অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, পারিবারিক অমিল এবং মানসিক চাপের ঝুঁকিপূর্ণ দিকগুলো সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট