1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

কাঠের ডাসা দিয়ে হামলা, বাঘারপাড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তি বাঘারপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বাঘারপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান (৫১) গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে বাঘারপাড়া গ্রামের জাহিদের একটি স-মিলে কাঠ কাটানোর সময় একই এলাকার বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৪২) পূর্ব পরিকল্পিতভাবে কাঠের ডাসা নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারী পিছন দিক থেকে মাথায় আঘাত করার চেষ্টা করলে হাবিবুর রহমান হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের কবজি ও কনুইয়ে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। পরে অভিযুক্ত ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট