1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় শিক্ষক সমাজের সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যাপক গোলাম রছুল বাঘারপাড়ায় ছাত্রদল নেতাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবসমাজকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এমপি গোলাম রসুলের মাদক সেবন ও বিক্রয়ের দায়ে বাঘারপাড়ায় এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘারপাড়ায় ঈদ উপহার বিতরণ বাঘারপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে নতুন সিদ্ধান্ত : রাত ৮টার পর বন্ধ থাকবে অধিকাংশ দোকান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন

যুবসমাজকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এমপি গোলাম রসুলের

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার যুবসমাজকে সাথে নিয়ে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার যাদবপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি গোলাম রসুল বলেন, “যুবসমাজকে সাথে নিয়েই আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আমরা অবস্থান করব।”

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা সমন্বয়ক কমিটির সদস্য এম. জিহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, সিনিয়র সংগঠক কামরুল ইসলাম নান্টু, যাদবপুর যুব জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান এবং জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট