1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা। বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ বাঘারপাড়ায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

যুবসমাজকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এমপি গোলাম রসুলের

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার যুবসমাজকে সাথে নিয়ে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার যাদবপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি গোলাম রসুল বলেন, “যুবসমাজকে সাথে নিয়েই আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আমরা অবস্থান করব।”

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা সমন্বয়ক কমিটির সদস্য এম. জিহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, সিনিয়র সংগঠক কামরুল ইসলাম নান্টু, যাদবপুর যুব জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান এবং জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট