বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘারপাড়ায় ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও খালেদ হাসান তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঈদের নতুন পোশাক কিনে ভ্যানচালক বাবার সঙ্গে বাড়ি ফিরছিল সাত বছর বয়সী স্কুলপড়ুয়া অনিক হাসান। বাবার হয়ে সে হাতে নেয় ঈদ উপহারের প্যাকেট। এ সময় তার চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। শুধু অনিকের পরিবারই নয়, উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে ঘুরে ঘুরে শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, গুড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি।

উপহার পেয়ে ষাটোর্ধ্ব বিধবা হামিদা বেগম বলেন, “আমার জন্য উপহার আনায় আমি অনেক খুশি বাবা। খালেদা জিয়ার জন্য দোয়া করি।”

চৌদ্দ বছর বয়সী ভ্যানচালক প্রান্ত বলে, “আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে। এই উপহার দেখে মা খুব খুশি হবেন।”

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার অধিকার রয়েছে। কর্মসূচির প্রথম দিনে পাঁচশ শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও পাঁচশ প্যাকেট বিতরণ করা হবে। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews