বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

পরে মোবাইল কোর্টের নির্দেশনায় ভেক্যু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews