1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ বাঘারপাড়ায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার দোহাকুলা বাজারে এ মানবিক কর্মসূচির আয়োজন করেন নূরে আলম সিদ্দিকী (সোহাগ), অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ; সভাপতি, বাঘারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ এবং যুগ্ম আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।

অনুষ্ঠানে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) নির্বাচনী এলাকার  অনগ্রসর ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নূরে আলম সিদ্দিকী (সোহাগ) বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্যা, বাঘারপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হক, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, যশোর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশ গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট