1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা। বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ বাঘারপাড়ায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত করায় এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।

রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছে। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা,ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট