1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার উন্নয়ন ও দুর্নীতি রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি গোলাম রসুলের বাঘারপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা: মিঠু বাঘারপাড়ায় নবনির্বাচিত এমপি গোলাম রছুলকে বেসরকারী স্কুলের সংবর্ধনা বাঘারপাড়ার ক্ষেত্রপালা বালিকা দাখিল মাদ্রাসায় নবাগত এমপি অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা বাঘারপাড়ায়  সাংবাদিকের বাসায় চুরি বাঘারপাড়া উপজেলা পরিষদের গেটে লেখা পরিবর্তন: ‘খুনি হাসিনা’ মুছে ‘জয় বাংলা’, জড়িত থাকার দাবি ছাত্রলীগ নেতার যশোরে তারেক রহমানের আগমন ঘিরে বাঘারপাড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল দরাজহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন কৃষকদল নেতা মানিক, নির্বাচনী অঙ্গনে নতুন গতি বাঘারপাড়ার চৌরাস্তা বাজার বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

সমাজে নারীর যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে – এমপি গোলাম রসুল

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :যশোরের বাঘারপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণ

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. অরুপ জ্যোতি ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন এবং গ্রাম আদালতের সমন্বয়কারী আঞ্জুমান আরা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বাঘারপাড়া পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সমাজকে এগিয়ে আসার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। কিন্তু বাস্তবতায় আমরা এখনও নারীদের প্রাপ্য মর্যাদা ও প্রতিষ্ঠা নিশ্চিত করতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা নানা ত্যাগ স্বীকার করে জাতির স্বাধীনতার সংগ্রামে অবদান রেখেছেন।

আন্দোলন-সংগ্রামেও নারীর সাহসী ভূমিকা

তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নারীদের সাহসী উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক সময় দেখা গেছে পুরুষরা যেখানে যেতে দ্বিধা করেছে, সেখানে নারীরাই সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে এসেছে।

তিনি উল্লেখ করেন, অনেক মিছিল ও কর্মসূচিতে নারীদেরই সামনের কাতারে দেখা গেছে, যা সমাজে নারীর ক্রমবর্ধমান নেতৃত্বেরই প্রতিফলন।

নারী ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট