1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ মাটি কাটায় বাঘারপাড়ায় তিনজনকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড বাঘারপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড’ উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যতজন দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ বাঘারপাড়ায় আরশাদ–আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল, হাজার মানুষের মিলনমেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ১০ নির্দেশনা ঈদকে ঘিরে যশোরে অবৈধ ভারতীয় বাজি–পটকার ব্যবসা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে বাধা যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত করায় এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘারপাড়ায় ঈদ উপহার বিতরণ

অবৈধ মাটি কাটায় বাঘারপাড়ায় তিনজনকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ নাসির উদ্দিন (৩৮), মিরাজ হোসেন বিপ্লব (২১) ও আব্বাস সর্দার (৪০)।

প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট