1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

বীর মুক্তিযোদ্ধা এস. এম. বাবর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ এস. এম. বাবর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়।

মরহুমের জানাজা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে যথাযোগ্য সম্মান, মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার মরহুমের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং গার্ড অব অনার প্রদান কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাঘারপাড়া উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. বাবর আলী স্থানীয়ভাবে একজন সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজের উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন বলে এলাকাবাসী জানান।

তাঁর মৃত্যুতে সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। স্থানীয়রা বলেন, তাঁর দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট