1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

শিক্ষার উন্নয়ন ও দুর্নীতি রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি গোলাম রসুলের

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

জাতিকে উন্নত করতে হলে নৈতিক শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “সরকারের অর্থে ও জনগণের ভ্যাটের টাকায় শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে চাকরি করছে। এ কারণে দেশের প্রতি এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের উন্নয়ন ও দশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গতকাল বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক গোপীকান্ত সরকার, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, গভর্নিং বডির সদস্য কাজী কামরুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট