1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও শ্রমিক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৭টায় উপজেলার চৌরাস্তা মোড় থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি বাঘারপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাঘারপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমের মর্যাদা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায়।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা যুব জামায়াতের সভাপতি, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী মতিউর রহমান। তিনি বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ন্যায্য দাবি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় কাজ করে যাচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

এসময় স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ, উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট