1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী বাঘারপাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা। বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মানবিক কার্যক্রমে মোট ১৪ জন নারী ও পুরুষের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

রবিবার বিকাল ৪টায় বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাঘারপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামাজিক কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৪ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট