
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) আওতায় নির্মিত ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেল ৫টায় ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সদস্য আবু নাসের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাঘারপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
বক্তারা বলেন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই ফ্ল্যাট সলিং সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে দূর হবে।