1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি থেকে সম্মাননা অর্জন করলো ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশন বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা যশোর গদখালীতে মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- এসপি সার্কেলের মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার

বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

জেমস আব্দুর রহিম রানা, যশোর:

যশোরের বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে ভোরে পৃথক অভিযানে আরও দুজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, হাসান মাহমুদ প্রিন্স (৪৩), পিতা মৃত আব্দুল হোসেন বিশ্বাস, সাং নারায়ণপুর; ইজাজ আহম্মেদ (২১), পিতা সিরাজুল ইসলাম, সাং সাদীপুর; আব্দুর রহমান মিলন (৪০), পিতা আব্দুর রহিম, সাং শিকড়ী পূর্বপাড়া এবং মশিউর রহমান (৪২), পিতা চান্দ আলী, সাং শিকড়ী মধ্যপাড়া। তাঁরা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য ও জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট