1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও, সরকারি ঘরের আশ্বাস বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন

নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর নিজ নিজ সাংগঠনিক পদে ফিরেছেন নড়াইল ও লোহাগড়ার বিএনপির বহিষ্কৃত ছয় নেতা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ধারাবাহিকতায় তাঁদের আগের পদে পুনর্বহাল করেছে নড়াইল জেলা বিএনপি।

রোববার (২২ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।এর আগে গত ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার তাঁদের সাংগঠনিক পদেও পুনর্বহাল করা হলো।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।

দীর্ঘদিন পর সাংগঠনিক পদ ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট নেতাদের অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট