1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। Understanding diabetic retinopathy: Tests, Treatment and Prevention মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন মাগুরায় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের বাটি ও চামচ, চলছে ৫১ বস্তা টাকা গণনা দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব, সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন জয়পুরহাট ক্ষেতলালে ধানক্ষেতে নিখোঁজ নূর মোহাম্মদ রাব্বির মরা দেহ উদ্ধার: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: একদিকে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ক্ষতি, অন্যদিকে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি। এমন পরিস্থিতিতে আসন্ন সেচ মৌসুম নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া শুকদেবনগর বিলের কৃষকেরা।

রবিবার (২২ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা গলগলিয়া শুকদেবনগর বিলের সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে কৃষকদের সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার না পেয়ে হতবাক হয়ে পড়েন সংশ্লিষ্ট কৃষকেরা। ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা গেছে।

ভুক্তভোগী কৃষক মুবাশ্মের ও মুহাদ্দেশ আলী জানান, নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার দুটি কিনে তারা কৃষকদের জমিতে সেচের পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে দেখেন, তাদের সেচ পাম্পের দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে গেছে।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তারা বলেন, নিজেদের টাকায় ট্রান্সফরমার কিনে এতদিন কৃষকদের সেচের ব্যবস্থা করে আসছি। এখন দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে যাওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। নতুন করে ট্রান্সফরমার কেনার মতো অর্থও আমাদের হাতে নেই।

কৃষকেরা আরও বলেন, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় সামনে সেচ মৌসুমে কীভাবে জমিতে পানি দেব, তা বুঝতে পারছি না। আমাদের পাশাপাশি এলাকার অন্য কৃষকেরাও বিপাকে পড়বেন।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহানুর রহমান বলেন, সামনে সেচ মৌসুম। এ সময়ে কৃষকদের সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অফিসিয়ালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ট্রান্সফরমার দুটি পুনঃস্থাপন করা না গেলে আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ফসল উৎপাদন ও কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় চুরি হওয়া ট্রান্সফরমার দুটি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং কৃষকদের সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট