1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও, সরকারি ঘরের আশ্বাস বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন

মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর): স্বামীহারা দুই অসহায় বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন এবং ঝড়ে উড়ে যাওয়া ঘরের টিন নিয়ে প্রকাশিত সংবাদে সাড়া দিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। অসহায় ওই দুই বোনের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাদের এক বান টেউটিন সহায়তা দিয়েছেন।

উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা বৃদ্ধা খাদিজা খাতুন ও শহরবানুর দুরবস্থা নিয়ে সম্প্রতি ‘স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিন’ শিরোনামে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর সংবাদ গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের নজরে এলে তিনি দুই বৃদ্ধা বোনের জন্য এক বান টিন বরাদ্দ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিনের রিসিভ সংগ্রহ করে দুই বৃদ্ধা। টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন খাদিজা ও শহরবানু। তারা বলেন, ‘আমাদের স্বামী নেই, বয়সও হয়েছে। অনেক কষ্ট করে দিন কাটাই। ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর থেকে খুব কষ্টে ছিলাম। ইউএনও সাহেব আমাদের টিন দিয়েছেন, এতে আমরা অনেক খুশি। আল্লাহ তাঁর ভালো করুন।’

তবে টিন পেয়েও দুই বৃদ্ধার দীর্ঘদিনের একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আক্ষেপ করে তারা বলেন, ‘এখন তো মাটির ঘর আর কেউ করে না। সরকার অনেক অসহায় ও গরিব মানুষকে পাকা ঘর করে দিচ্ছে। আমাদের যদি ছোট্ট একটি কক্ষের পাকা ঘর করে দিত, তাহলে জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারতাম।’

অসহায় দুই বৃদ্ধা বোনের এই আকুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের বিবেচনায় আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। একটি নিরাপদ আশ্রয়ই হতে পারে তাদের জীবনের শেষ বয়সের সবচেয়ে বড় স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট