1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও, সরকারি ঘরের আশ্বাস বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন মাগুরায় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্যের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।আজিজুল ইসলামের বিরুদ্ধে কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলার কথা জানিয়েছে পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট