1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতে যশোর ছাত্রশিবিরের বাস দুর্ঘটনা, আহত ৬ Oyun Müsabakalarında Yaklaşım ile Zafer বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠ, খেলাধুলার উপযোগী করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরে ৩ বছরের শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ! ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার.রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আটক, Casino mekanlarında Şans ile Yöntem ঝিনাইদহে জামায়াতের ৬ উপজেলা ও পৌরসভায় নতুন আমীর নির্বাচিত ও শপথ গ্রহণ সম্পন্ন. কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর

সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতে যশোর ছাত্রশিবিরের বাস দুর্ঘটনা, আহত ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মোঃ তাফসিরুল ইসলাম,

সিলেট থেকে শিক্ষাসফর শেষে যশোরে ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার একটি বাস। এতে মনিরামপুর পৌর শাখার সভাপতি হাদিউজ্জামানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে যশোর থেকে সিলেটের উদ্দেশ্যে শিক্ষাসফরে রওনা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার একটি দল। জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের নেতৃত্বে সফরে অংশ নেন জেলা শাখার সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ এবং জেলা পূর্ব শাখার অন্তর্গত ৩২টি শাখার সভাপতি ও সেক্রেটারিরা।

শিক্ষাসফর শেষে গত ২৭ নভেম্বর রাতে সিলেট থেকে যশোরের উদ্দেশ্যে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে ২৮ নভেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নরসিংদীর শেষ সীমানায় বাসটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় মনিরামপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের মুখে আঘাত লাগে। এ ছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট