1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা যশোর গদখালীতে মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- এসপি সার্কেলের মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ

বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

অফিস ডেস্ক  :

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ধর্মগাতি গ্রামের চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ধর্মগাতি গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে মোঃ খিলাত আলী গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, বন্দবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মিউটেশন সহকারী কর্মকর্তা উত্তম কুমারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সালের ৬২ নম্বর আইন) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে নদী ও নদীতীর থেকে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট