1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মণিরামপুরে জুয়াড়ী আটকের পর ‘বাণিজ্য’: অনলাইন জুয়ার প্রমাণ মুছে রাতের আঁধারে ছেড়ে দিল নেহালপুর ক্যাম্প পুলিশ! সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ ফতেপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় চরম ভোগান্তির অভিযোগ ঝালকাঠি থেকে সম্মাননা অর্জন করলো ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশন বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা যশোর গদখালীতে মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- এসপি সার্কেলের মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, ইয়াবা ও মোটরসাইকেল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

৬০ বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: ৬০ বিজিবি মিডিয়া উইং, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট