1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মণিরামপুরে জুয়াড়ী আটকের পর ‘বাণিজ্য’: অনলাইন জুয়ার প্রমাণ মুছে রাতের আঁধারে ছেড়ে দিল নেহালপুর ক্যাম্প পুলিশ! সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ ফতেপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় চরম ভোগান্তির অভিযোগ ঝালকাঠি থেকে সম্মাননা অর্জন করলো ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশন বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা যশোর গদখালীতে মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- এসপি সার্কেলের মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

মণিরামপুরে জুয়াড়ী আটকের পর ‘বাণিজ্য’: অনলাইন জুয়ার প্রমাণ মুছে রাতের আঁধারে ছেড়ে দিল নেহালপুর ক্যাম্প পুলিশ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্পের একদল অসাধু সদস্যের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জুয়ার আসর থেকে তিন জুয়াড়ীকে আটক করার পর মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আইনের তোয়াক্কা না করে আসামিদের মুঠোফোনে থাকা অনলাইন জুয়া ও ক্যাসিনোর ডিজিটাল (আলামত) প্রমাণও মুছে দিয়েছেন এক পুলিশ সদস্য। বারবার এ ধরনের গুরুতর অপরাধ ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার পরও রহস্যজনক কারণে বহাল তবিয়তে রয়েছে নেহালপুর ক্যাম্পের এই পুলিশ চক্রটি।

অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি মণিরামপুর থানার নেহালপুর ক্যাম্পের পুলিশ উপজেলার পাঁচাকড়ি গ্রামে জুয়া ও তাশ খেলার বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পাঁচাকড়ি গ্রামের তিন জুয়াড়ীকে আটক করা হয়। পুলিশ সূত্র ও স্থানীয়দের ভাষ্যমতে, আটককৃতরা পুলিশের সাথে অসদাচরণ করায় তাদের আটক করে নেহালপুর ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে তাদের মোবাইল ফোন তল্লাশি করলে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। আটককৃতদের ফোনে একাধিক অনলাইন জুয়া ও ক্যাসিনো অ্যাপসের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়।

কিন্তু আইন অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করার কথা থাকলেও, নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই অলক ও তার সহযোগীরা রাতের আঁধারে প্রভাবশালী মহলের সাথে বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ওই তিন জুয়াড়ীকে গোপনে পরিবারের জিম্মায় ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এই পুরো ঘটনায় নেতৃত্বদানকারী নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক, এএসআই রাসেল আহমেদ এবং কনস্টেবল মো. হাসান পুলিশের মতো একটি দায়িত্বশীল বাহিনীকে চরমভাবে বিতর্কিত করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

আটকদের ছেড়ে দেওয়ার আগে তাদের মোবাইল ফোন থেকে অনলাইন জুয়া ও ক্যাসিনোর সমস্ত প্রমাণ (তথ্য) ডিলিট করে দেন অভিযানে অংশ নেওয়া কনস্টেবল মো: হাসান। এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবল হাসানের মুঠোফোনে কল করা হলে তিনি নির্দ্বিধায় অনলাইন জুয়ার তথ্য ও ক্যাসিনো ডিলিট করার কথা স্বীকার করে বলেন, ওদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। একজন পুলিশ সদস্য হয়ে অপরাধীর ডিজিটাল আলামত ধ্বংস করার এমন স্বীকারোক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম পেশাগত বিচ্যুতির প্রমাণ দেয়।
এ বিষয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে কল রিসিভ করেন নাই। পরবর্তীতে কল ব্যাক করে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ সত্য অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “এসব ভুয়া কথা, এসব তথ্য কে আপনাকে দেয়?” তবে কনস্টেবল হাসানের স্বীকারোক্তির কথা তুললে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ‘ভুল কথা’ বলে লাইন কেটে দেন। অন্যদিকে, ক্যাম্পের এএসআই রাসেল আহমেদ দায়সারা সুরে জানান, আমরা তাশের জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলাম, তখন এই তিনজন আমাদের সাথে খারাপ ব্যবহার করায় তাদের আটক করা হয়। পরে খবর দিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে আর্থিক লেনদেন এবং অনলাইন জুয়া-ক্যাসিনোর প্রমাণ মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি সম্পূর্ণ দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেন, “এটা আইসি স্যার জানে, আপনি আইসি স্যারের সাথে কথা বলুন।

স্থানীয়দের অভিযোগ, নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও তার সঙ্গীদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, আটক বাণিজ্য ও অপরাধীদের সাথে সখ্যের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিকবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের পরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই অশুভ নীরবতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে জনমনে।

এ বিষয়ে বক্তব্য জানতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাঈদ-এর মুঠোফোনে কল করা হলে তিনি কোনো কথা না বলেই ফোন কেটে দেন, যা দায়িত্বশীল পদে থেকে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার এক অপচেষ্টা বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

এ বিষয়ে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম-এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এই বিষয়ে কথা বলেছি,অফিসার বলেছেন সন্দেহজনক হিসেবে তাদেরকে আটক করা হয়,আর তাদের ফোনে ফ্রি-ফায়ার গেইমস ছিলো,পরে কনস্টেবল হাসানের স্বীকারের কথা বললে তিনি বলেন,তার রেকর্ড টা আমাকে দেন আমি একটু শুনি।

মণিরামপুরের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন-পুলিশের এই দুর্নীতির বরপুত্রদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার কী কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তা দেখার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট