বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভোটে কারচুপির অভিযোগ: সোমবার বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ এনে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করবেন জোটের নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় জোটের নেতারা।

এর আগে দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে বসে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। বিষয়টি আমরা কমিশনকে জানিয়েছি। এসব হামলা ও নির্বাচনী অনিয়মের প্রতিবাদে সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল করা হবে।

নির্বাচনে ভীতি প্রদর্শনের অভিযোগ করে তিনি বলেন, ভয়-ভীতি ছড়ানোর কারণেই কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল। এ ছাড়া ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের অনেক কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে।

কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকে বলা হয়েছে, স্থানীয়ভাবেও অভিযোগ করা হয়েছে। কিন্তু আমরা কোনো সন্তোষজনক পদক্ষেপ দেখতে পাইনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট