1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও, সরকারি ঘরের আশ্বাস বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বাঘারপাড়ায় নিজের টাকায় কেনা ট্রান্সফরমার চুরি, সেচ মৌসুম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন

যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ তাফসিরুল ইসলাম: যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনের অভিযোগে প্রাণ হারান দুই শিক্ষার্থী, আজও স্মরণে ২৩ নভেম্বর

২০১৫ সালের ২৩ নভেম্বর। যশোর সরকারি এমএম কলেজের ইতিহাসে দিনটি ছিল এক বেদনাবিধুর অধ্যায়। সেদিন দুপুর ২টার দিকে কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল আহসানসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

বর্ণিত অভিযোগ অনুযায়ী, তৎকালীন কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীনের নেতৃত্বে জিসান, রনি, জুয়েলসহ ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী কলেজের পূর্ব পাশে ‘নির্ঝর’ নামের একটি মেসে হামলা চালান। সেখান থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে কলেজের আসাদ হলে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুল্লাহ হোসাইন মারা যান। অন্যদিকে কামরুল আহসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

নিহত হাবিবুল্লাহ হোসাইন ছিলেন শার্শা উপজেলার তেবাড়িয়া এলাকার নিয়ামত আলীর ছেলে। আর কামরুল আহসান ছিলেন বাঘারপাড়া উপজেলার ছোটখুদরা গ্রামের মোহাম্মদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে।

দুজনই যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্বজন ও সহপাঠীদের মধ্যে।

দুটি তরুণ প্রাণের এমন করুণ পরিণতি আজও স্মরণ করিয়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার ভয়াবহতা। শিক্ষাঙ্গন হোক নিরাপদ, শিক্ষার্থীদের জন্য হোক ভয়মুক্ত পরিবেশ—এটাই সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট