1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক. বাঘারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের  দোহাকুলাকে ৫-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে জামদিয়া একাদশ ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের পরে নবজাতকের মৃত্যুর ঘটনায় একজন আটক.. নড়াইলে বহিষ্কৃত বিএনপির ছয় নেতা ফিরলেন দলীয় পদে মোহনা টিভির সাংবাদিক স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চালান যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন যশোর এমএম কলেজে ছাত্রলীগের নির্যাতনে দুই শিবিরকর্মীর মৃত্যু, ১১ বছরেও মেলেনি বিচার মণিরামপুর উপজেলা বিএনপিতে ফিরলেন নিস্তার ফারুক, প্রত্যাহার বহিষ্কারাদেশ

ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তা ও মাদক চোরাচালানের অভিযোগে মো. আকবর আলী মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাটিলা বিওপির অভিযানে আটক আকবর আলী মন্ডল, তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে মামলা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের বটতলা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিশেষ টহল দল।
হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আকবর আলী মন্ডলকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাটিলা মাঠপাড়া গ্রামের মৃত তহির উদ্দিন মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আকবর আলী মন্ডল একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী দালাল। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
আটক আকবর আলী মন্ডলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট