রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় শুক্রবার এনসিপির পথসভা, উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন বিশ্বকাপের ফাইনাল ঘিরে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে ব্যাপক উদ্দীপনা বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবাসহ যুবকের ১৫ দিনের কারাদণ্ড, উদ্ধারকৃত মাদক ধ্বংস সম্প্রীতির বার্তা ছড়িয়ে বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট জুলাই শহীদ দিবস উপলক্ষে বাঘারপাড়ায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য র‍্যালি

বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই পর্ব প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী, প্রতিষ্ঠাতা, বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব; সহকারী অ্যাটর্নি জেনারেল এবং আইন বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভুপালী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাঘারপাড়া, যশোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়হান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন; আব্দুল হালিম, ফুটবল প্রশিক্ষক; জুলহাজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী, বাঘারপাড়া; আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বাঘারপাড়া এবং ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক, বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মেধাবী খেলোয়াড়দের অংশগ্রহণে দিনব্যাপী চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা, কৌশলগত নৈপুণ্য ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচন করা হয়। বাছাইপর্ব শেষে দর্শকদের জন্য একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাংলার মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য প্রতিভাবান ফুটবলারকে সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের আওতায় আনতে পারলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’ কেবল একটি বাছাই কার্যক্রম নয়; এটি স্থানীয় পর্যায়ে ফুটবলের ভিত্তি শক্তিশালী করার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং উচ্চ পর্যায়ের প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়াপ্রেমী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews