বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় শুক্রবার এনসিপির পথসভা, উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন বিশ্বকাপের ফাইনাল ঘিরে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে ব্যাপক উদ্দীপনা বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবাসহ যুবকের ১৫ দিনের কারাদণ্ড, উদ্ধারকৃত মাদক ধ্বংস

যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর), প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মসিয়ুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল লস্কার এবং ৪ নম্বর নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম। এছাড়া নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটি, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন

নারিকেলবাড়ীয়া ফুটবল একাডেমি, বাঘারপাড়া, যশোর-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে যশোরের ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ ক্লাব মুখোমুখি হয় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ফুটবল একাদশ-এর।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে মুন্সি মেহেরুল্লাহ ক্লাব ৫-গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের আতিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন ফুটবল প্রতিভা বিকাশ এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews