বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাঘারপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাকড়ী থ্রি স্টার ক্লাব বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু। যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা মডেল কলেজের সভাপতি মো. শামীম আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কহিনুর আলম

আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, হারান কুমার পাল, আনোয়ারা পারভীন, ইখলাসুর রহমান, আতাউর রহমান, ইলিয়াস হোসেন, মনিরুজ্জামান, রোকনুজ্জামান, হাসান কবির, তানিয়া সুলতানা, শায়লা শারমিন ও উম্মে সালমা রূপা। এছাড়াও কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন কুমার দাস। শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. রুস্তম আলী (রেজা)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews