সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাঘারপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাকড়ী থ্রি স্টার ক্লাব বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু। যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয়

বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. কাইয়ুমকে আটক করেছে পুলিশ। র‌্যাবের সহযোগিতায় শনিবার (৮ আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কাইয়ুম ঢাকার কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা। এ মামলার অপর আসামি তার স্ত্রী নূরজাহান বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোপ দুর্গাপুর গ্রামের যুবক সোহেল রানা জুয়েলকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহান ১২ লাখ টাকা নেন। পরে তাকে প্রথমে দুবাই এবং সেখান থেকে কাজাখস্তানে পাঠানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজাখস্তানে নেওয়ার পর সোহেল রানা জুয়েলের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি নিঃস্ব অবস্থায় সেখান থেকে পালিয়ে কোনোমতে দেশে ফিরে আসেন।

এ ঘটনায় সোহেল রানা জুয়েলের স্ত্রী মুক্তা বেগম গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানব পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলার অপর আসামি নূরজাহান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

পুলিশ জানিয়েছে, আটক কাইয়ুমকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট