মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাঘারপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
যশোরে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের মাধ্যমে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাতে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​পরদিন সোমবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার হওয়া ফারুক হোসেন বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের মতলেব হোসেনের ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
​পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে যশোর–চুকনগর সড়কের কানাইতলা এলাকায় একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, হাতবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। তারা সড়কে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় জনতা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকটি ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
​মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাইসুল ইসলাম জানান, কানাইতলা এলাকার ওই নাশকতা ও হামলায় প্রাথমিক তদন্তে ফারুক হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট