শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার

বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ( সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের স্থানীয় রাজনীতির মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

আহত সিদ্দিক মোল্যার অভিযোগ, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার দুই হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় সাকেয়ার, পিডা হাবীব, ককি বিল্লাহ, সবুর, সাব্বির, সাহাবার নাজিমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহত সিদ্দিক মোল্যা (৬০) বন্দবিলা ইউনিয়নের দক্ষিণচাঁদপুর গ্রামের মৃত ইজ্জাতুল্য মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ, জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিষয়ে থানায় অভিযোগ বা মামলা হয়েছে কি না এবং পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট