সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল

বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় সমাজসেবা অফিসের প্রতিবন্ধী ও বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় ময়না রায় (৪৫) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আটক ময়না রায় উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, সমাজসেবা অফিসের প্রতিবন্ধী ও বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

পরে বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়। আদালত ময়না রায়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

জানা গেছে, ময়না রায় এর আগেও একই ধরনের অপরাধে কারাভোগ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট