রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী

বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: যশোরের বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাজারের একটি মিষ্টির দোকানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী রাখা দেখতে পেয়ে দোকানটিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টরা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ প্রতিষ্ঠান, বাড়িঘর এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট