রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন!

বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও রায়পুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভিটাবল্যা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আলিম এবং উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব জামাতের সভাপতি মতিউর রহমান।

প্রতিযোগিতায় বাঘারপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছে। যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া কার্যক্রম শুরু হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন খেলায় অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট