শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার।

বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নে ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার দিকে জোর দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে মাদকমুক্ত রাখার পাশাপাশি খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। কোন বন্ধু বিপথে গেলে বা মাদকের দিকে ঝুঁকলে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে। গতকাল বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার এসব কথা বলেন। বাল্য বিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে ভুপালী আরো বলেন, একটি মেয়ের শিক্ষা জীবনের পথে বড় বাধা হয়ে দাড়ায় বাল্যবিবাহ। অসচেতন ও অপরিনামদর্শী কিছু অভিভাবক নিজ সন্তানের জীবনকে বাল্য বিবাহের মাধ্যমে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন যা কোন ভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের বিষয়ে তিনি অভিবাবকদের দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান। এ দিন বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। অ্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট