বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষারকে কুপিয়ে জখম বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক বাঘারপাড়ায়  ইউসিবি ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভ সূচনা ও নবীন বরণ বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদলের জয় বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ। সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ

বাঘারপাড়ায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষারকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তুষার আলী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তুষার আলী ওই গ্রামের ফোকর মৃধার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তুষারকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে গ্রামের আবুলের মেহগনি বাগানের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

হামলার একপর্যায়ে তুষার হামলাকারীদের হাত থেকে ছুটে পাশের নিহারের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত তুষার জানান, হামলাকারীরা তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি মাথা সরিয়ে নিলে ধারালো অস্ত্রের কোপটি তার বাম হাতের ওপরের অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

তুষারের দাবি, হামলায় প্রায় পাঁচজন ব্যক্তি অংশ নিলেও তিনি তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। তারা হলেন—ক্ষেত্রপালা গ্রামের লালটুর ছেলে শিমুল এবং নসির বিশ্বাসের ছেলে রহমত। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তুষারের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট