সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ। সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক

বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: যশোরের বাঘারপাড়া উপজেলার ১ নম্বর জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বর্ষপঞ্জি, চকলেট ও ফুটবল বিতরণ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শামীম আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তোমাদের মেধা, সততা পরিশ্রমই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ লস্কর, দপ্তর সম্পাদক ও বেতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রহিম লস্কর, জহুরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল কবির মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আফজাল এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করায় শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট