বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক বাঘারপাড়ায়  ইউসিবি ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভ সূচনা ও নবীন বরণ বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদলের জয় বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ। সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার

বাঘারপাড়ায়  ইউসিবি ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।

ইউসিবি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক একেএম আনিসুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার, ইউসিবি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন গোলাম ইয়াজদানী এবং ইউসিবি ব্যাংকের যশোর রিজিওনাল হেড মঞ্জুর আহম্মেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, বাঘারপাড়া শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মশিউল আজম, সাংগঠনিক সম্পাদক তারেক হাসানসহ স্থানীয় ব্যবসায়ী, ইউসিবি ব্যাংকের গ্রাহক ও উপায়ের বিভিন্ন এজেন্টরা।

সভায় বাংলা কিউআর ব্যবহারের বিভিন্ন দিক, এর সুবিধা এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের হাতে বাংলা কিউআর সম্বলিত স্ক্যান কোড তুলে দেওয়া হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট