1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী বাঘারপাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষীক নির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫জুন। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও ৪ জন নির্বাহী সদস্য নির্বাচনে মোট ১৯ জন্য সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। নির্বাহী কমিটির অন্য ৫ পদে প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন আইনি জটিলতায় ২০১৯ সালের পর থেকে বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন বন্ধ থাকে। এরপর গত ১৬জুন এক সাধারন সভায় প্রেসক্লাবের সদস্যরা নির্বাচনে একমত হলে দু’জন সিনিয়র সাংবাদিককে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। তারা হলেন আজিজুল ইসলাম এবং আজম আলী খান। একই সাথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বদরুদ্দিন বাবুল ও সম্পাদক আবু বকর সিদ্দিকী। সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ি ৭ ও ৮ জুন মনোনয়ন সংগ্রহ ও জমাদান, ১০ জুন যাচাই বাছাই, ১৩ জুন প্রত্যাহার, ১৮জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি ইকবাল কবির ও সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক কোষাধ্যক্ষ তরুণ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান, চন্দন দাস, শাহজাহান সাজু, শামীম রেজা, সাইদ ইবনে হানিফ ও আহাদ আলী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে খান কেএম শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক মুঞ্জুর মুর্শিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন। উল্লেখ্য প্রেসক্লাবের ২১ সদস্যের মধ্যে দু’জন বিদেশে থাকায় ১৯ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট