বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাঘারপাড়ার আবু তাহের সিদ্দিকী

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে
oplus_1024

হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শায়িত হলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী। রোববার জোহরের নামাজের পর সরকারি পাইলট স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মতাদর্শের কয়েক হাজার মুসল্লীসহ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানাজায় শরিক হন। পরে উপজেলা সদরের ব্র্যাক মোড়ে মহিরণ পারিবারিক কবরস্থানে আবু তাহের সিদ্দিকীকে সমাহিত করা হয়।
আবু তাহের সিদ্দিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রসঙ্গত, আবু তাহের সিদ্দিকী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। বছর তিনেক আগে তাঁর শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। বিদেশে অধ্যায়নরত একমাত্র ছেলের কারনে নামাজে জানাজা দেরিতে অনুষ্ঠিত হয়। আবু তাহের সিদ্দিকী একাধারে দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
নামাজে জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা, যশোর চার আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজি, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. জহুরুল হক জহির, ইসলামি আন্দোলনের প্রার্থী এ্যাডভোকেট বায়েজিদ হোসেন, সহকারি এ্যার্টনি জেনারেল নূরে আলম আলম সিদ্দিকী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিয়ুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী। এসময় বক্তারা বলেন, সকল মানুষকে তিনি রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে রাখতেন। গত ৫ আগষ্টের পর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একমাত্র আশ্রয়স্থল ছিলেন আবু তাহের। তাঁর মৃত্যর সংবাদ পেয়ে এ সম্প্রদায়ের হাজার হাজার মানুষ চোখের জল ফেলেছেন। কবরে শায়িত হওয়ার পূর্ব পর্যন্ত মরহুমের কফিনের পাশে ছিলেন। এমনকি প্রশাসনের কর্মকর্তারাও রাজনৈতিক জটিলতায় পড়লে আবু তাহের সিদ্দিকীর শরণাপন্ন হতেন। জানাজার নামাজ পড়ান আবু তাহের সিদ্দিকীর ভাই বাঘারপাড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট